মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর, ভাসানীর তত্ত্বাবধানে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক হক কথা পত্রিকার সম্পাদক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজ শিক্ষক সৈয়দ ইরফানুল বারী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বার্ধক্যজনিত কারণে তিনি টাঙ্গাইলের সন্তোষের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিà