মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


মক্কায় ‘হজ গ্রাম’ বানাচ্ছে ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ‘হজ গ্রাম’ বানাবে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এজন্য মক্কায় জমি কিনছে দেশটি। এ ব্যাপারে কথা বলতে বুধবার (৩০ জুলাই) প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করেন দেশটির বিনিয়োগমন্ত্রী রোজান রোজলানি।

বৈঠক শেষে বিনিয়োগমন্ত্রী জানিয়েছেন, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে মক্কায় ‘হজ গ্রাম’ তৈরির প্রস্তাব দেন প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো। ওই সময় তারা দুজন এতে সম্মত হন।

ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী জানিয়েছেন, মক্কার রয়্যাল কমিশন হজ গ্রাম তৈরির জন্য তাদের আটটি প্লটের কথা বলেছে। যেগুলো মক্কার খুবই কাছে অবস্থিত। এই প্লটগুলো উঁচু ও নিচু উভয় জায়গায় অবস্থিত। এগুলোর একটি আকার ২৫ থেকে ৮০ হেক্টর।

তিনি বলেছেন, এসব জায়গার যেখানে মানুষ বাস করেন বা বসতি আছে সেগুলো সরানোর কাজ সৌদি সরকারই করবে। তারা শুধুমাত্র জায়গাগুল