মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম

এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন সমস্ত মানবিক ও নৈতিক সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন, “ফিলিস্তিনিদের সর্বসম্মত সমর্থনের মুখোমুখি হলে আমেরিকা একপর্যায়ে চাপের কাছে নতি স্বীকার করবে এবং ইসরায়েলকে আর সমর্থন দিতে পারবে না।”

মঙ্গলবার (২২ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বরতা, গণহত্যা ও অনাহারের শিকার হচ্ছে। এই আগ্রাসন সমস্ত মানবিক ও নৈতিক মানদণ্ডকে লঙ্ঘন করেছে।”

তিনি আরও বলেন, “গাজার বিরুদ্ধে চলমান আগ্রাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল।”

আরব ও ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, “ইসরায়েলি দূতাবাস বন্ধ, তাদের সঙ্গে বাণিজ্য বর্জন এবং গাজাবাসীকে মৌলিক মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।”

বিবৃতির শেষভাগে নাঈম কাসেম বলেন, “ইসরায়েলের বর্বরতা ও একগুঁয়েমি তাদের ভয়াবহ পতনের ভিত তৈরি করছে। আল্লাহর ইচ্ছায় নিপীড়কেরা সফল হবে না।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ