সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

কাশ্মিরে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৩ এপ্রিল) পেহেলগাম জামে মসজিদের মাঠে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেন। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সন্ত্রাসের প্রতীকী কুশপুতুল দাহ করেন এবং ভারত সরকারকে এমন হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, ইসলাম কখনোই নিরীহ মানুষ হত্যার অনুমতি দেয় না। যারা স্বার্থের জন্য মানুষের জীবন নিয়ে খেলে, তাদের কঠোর শাস্তি পাওয়া উচিত।

কাশ্মিরের পেহেলগামে মঙ্গলবার নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন, আহত হয়েছেন অন্তত ১৭ জন।

পাঞ্জাবের শাহি ইমাম মাওলানা মুহাম্মদ উসমান রেহমানী লুধিয়ানভি কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং একে মানবতার জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেন।

এই উপলক্ষে শাহি ইমাম বলেন, মানুষকে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা কাপুরুষতা। তিনি উল্লেখ করেন, কোরআনে বলা হয়েছে, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করার সমান।

তিনি জোর দিয়ে বলেন, যারা নিজেদের মুসলমান দাবি করে এ ধরনের সন্ত্রাসী কাজ করছে, তারা কোনো অবস্থাতেই ইসলামের অনুসারী হতে পারে না। শাহি ইমাম বলেন, শুধু এই ঘটনার তদন্ত করাই নয়, দোষীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়াও উচিত। তিনি বলেন, সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য হলো সমাজের ঐক্য ও সংহতি নষ্ট করা—তাই একতা বজায় রাখা খুবই জরুরি।

তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানান, এই সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক এবং এই হামলার পেছনে যে চক্রান্ত আছে তা জনসমক্ষে আনা হোক, যাতে কাশ্মিরে যে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়েছিল তা আবার ফিরিয়ে আনা যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়ার

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ