বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল আজহার আর প্রায় দেড় মাস বাকি আছে। জিলহজ মাসের ১০ তারিখে পালিত হবে মুসলিম উম্মাহর বৃহৎ এই উৎসব। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। এদিন ওই অঞ্চলে জিলহজের অর্ধচন্দ্রের খোঁজ করা হবে।

ইতোমধ্যে এশিয়ার দেশ পাকিস্তান ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, প্রাথমিক গণনা অনুযায়ী পাকিস্তানে কোরবানির ঈদ হতে পারে ৭ জুন। তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।

এদিকে জ্যোতির্বিদরা মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছেন। দেশটির আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। আর সে হিসেবে সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন শুক্রবার।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা পালিত হয়ে থাকে। বেশির ভাগ সময় ভারত-পাকিস্তানের সঙ্গে মিলে যায় বাংলাদেশের ঈদ। এবারও ৭ জুন বাংলাদেশেও ঈদুল আজহা উদযাপিত হতে পারে। যদিও এটা নির্ভর করে চাঁদ দেখার ওপর। জাতীয় চাঁদ দেখা কমিটিই ঘোষণা করবে কবে পালিত হবে ঈদুল আজহা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ