বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

গাজায় শারীরিক অক্ষমতার ঝুঁকিতে ৬ লাখ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়ায় প্রায় অর্ধ মিলিয়নের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। শঙ্কা রয়েছে বিভিন্ন রোগ-বালাইয়ের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওষুধ সামগ্রীর মধ্যে পোলিও ভ্যাকসিনও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। খবর আল জাজিরা


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল দেকরান বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

পোলিও অভিযান স্থগিত করার ‘প্রকৃত বিপর্যয়ের’ জন্য সতর্ক করেছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘পোলিও ভ্যাকসিন অবিলম্বে সকল শিশুর কাছে না পৌঁছালে আমরা একটি সত্যিকারের বিপর্যয় আশা করছি।’

খলিল দেকরান আরও বলেন, ‘শিশু ও রোগীদের রাজনৈতিক ব্ল্যাকমেইলের কার্ড হিসাবে ব্যবহার করা উচিত নয়। গত ২মার্চ ইসরায়েলের আরোপিত অবরোধ গাজায় ভ্যাকসিনসহ সমস্ত চিকিৎসা সরবরাহের প্রবেশে বাধা দিয়েছে এবং প্রায় ৬ লাখ ২ হাজার শিশুকে স্থায়ী পক্ষাঘাত এবং দীর্ঘস্থায়ী অক্ষমতার ঝুঁকিতে ফেলেছে।’

গত বছর গাজায় ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো পুনরায় আবির্ভূত হয়েছিল পোলিও। একটি ১০ ​​মাস বয়সী শিশু আক্রান্ত হয়েছিল এই রোগটিতে। তারপর থেকে, জাতিসংঘ, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থাগুলো গত বছরের সেপ্টেম্বর, অক্টোবরে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন দফা টিকাদান করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ