বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

গত এক বছরে ১ হাজার ১৩৩টি জোরপূর্বক বিয়ে রুখে দিয়েছে আফগান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকার নারীদের জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। গত এক বছরে দেশজুড়ে ১ হাজার ১৩৩টি জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা সফলভাবে রুখে দিয়েছে দেশটির ‘পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ মন্ত্রণালয়’।

রবিবার (২০ এপ্রিল) এক স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল ইসলাম খাইবার। তিনি বলেন, “আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মীরা গত এক বছরে দেশব্যাপী ১ হাজার ১৩৩টি জোরপূর্বক বিয়ের ঘটনা প্রতিরোধ করতে সক্ষম হয়েছেন। এ ধরনের অন্যায় আমরা কঠোরভাবে দমন করছি।”

২০২১ সালে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর পুনর্গঠিত এই মন্ত্রণালয়টি সামাজিক অনুশাসন ও শরিয়াভিত্তিক নীতিমালা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া ইসলাম ও মানবাধিকারের পরিপন্থী। তাই এসব অন্যায় বিয়ে ঠেকাতে নিরলসভাবে কাজ করছেন তারা।

এই পদক্ষেপকে অনেকেই তালেবান সরকারের নারীনীতি নিয়ে বহির্বিশ্বে গঠিত সমালোচনার পটভূমিতে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। যদিও নারীদের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে সমালোচনা রয়েছে, তথাপি জোরপূর্বক বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে সরকারের কড়া অবস্থান সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই বিবেচিত হচ্ছে।

সূত্র: হুরিয়াত রেডিও

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ