বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার

গাজায় একদিনে আরও ৪৪ জনকে হত্যা ইসরায়েলের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। একই সময়ে দখলদারদের হামলায় সেখানে আরও ১৪৫ জন আহত হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হতাহতের ব্যাপারে বিবৃতিতে তারা বলেছে, “৪৪ জন নিহত ও ১৪৫ জন আহত ছাড়াও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় অনেক আহত-নিহত পড়ে আছেন। অ্যাম্বুলেন্স অথবা সিভিল ডিফেন্সের ক্রুরা সেখানে যেতে পারছে না।”

নতুন করে ৪৪ জনের মৃত্যুতে ইসরায়েলি বর্বরতায় গাজায় মোট মৃত্যুর সংখ্যা ৫১ হাজার ২০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, “ইসরায়েলি আগ্রাসনে শহীদের সংখ্যা বেড়ে ৫১ হাজার ২০১ জনে পৌঁছেছে। এবং ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৮৬৯ জন হয়েছে।”

চলতি বছরের জানুয়ারিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। ওই সময় সেখানকার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তারা ভেবেছিলেন তাদের দুঃখ-কষ্ট হয়ত লাঘব হবে। তবে চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ রাত থেকে আবারও গাজায় বর্বরতা ও হত্যাযজ্ঞ শুরু করে দখলদাররা। ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ইসরায়েলিরা নতুন করে আরও ১ হাজার ৮২৭ জনকে হত্যা করেছে। এই সময়ে গাজায় তাদের হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৮২৮ জন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ