বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

গাজার একটি বাড়িতে ইসরাইলি বর্বর হামলায় নিহত ২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা উপত্যকার শেজাইয়ায় একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

গাজা শহরের পূর্ব উপকণ্ঠে একটি বহুতল আবাসিক ভবনে হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, এখনো অনেকে নিখোঁজ এবং ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন। হামলায় আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

তবে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হামাসের এক জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে, যদিও তার পরিচয় তারা প্রকাশ করেনি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উপত্যকার অন্যান্য অংশে পৃথক ইসরাইলি হামলায় আরও ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, ফলে বুধবার মৃতের সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত সপ্তাহে ইসরাইলি বাহিনী শেজাইয়া বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল এবং ওই অঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে বলে দাবি করেছিল।

দুই মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ ইসরাইল গাজায় আবার বোমাবর্ষণ শুরু করে এবং অঞ্চলজুড়ে সেনা পাঠায়। এরপর থেকে গত তিন সপ্তাহে ইসরাইলি হামলায় প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার পর থেকে যে যুদ্ধ শুরু হয়, তাতে এখন পর্যন্ত ৫০,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ