বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

ঢাকা অনুমোদিত জালালাবাদ এসোসিয়েশন কাতার-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কে.এম. সুহেল আহমদ, কাতার 

বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশন রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রাজধানী দোহা’র ঘরোয়া রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন  দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবির, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিউনিটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. বাহাউদ্দিন হুদাবি ও প্রধান উপদেষ্টা বোরহান উদ্দিন শরিফ।

রেজাউল করিম রেজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ মালেক, অনুষ্ঠানের আহবায়ক মীর মোশাররফ হোসেন, সহ-সভাপতি যোবায়ের আহমদ চৌধুরী, ও সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ নবী নোমান। 

ইফতার মাহফিলে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাতার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেন যে, ঐতিহ্যবাহী এ সংগঠনের নতুন নেতৃত্ব বৃহত্তর সিলেট প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ