বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণভোটে হ্যাঁ এর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটে ‘না’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, গণভোটে আমরা এনসিপি হ্যাঁ এর পক্ষে অবস্থান নিচ্ছি।

জনগণকে আমরা হ্যাঁ এর পক্ষে আহ্বান জানাচ্ছি। যদি আমাদেরকে আপনাদের পছন্দ না-ও হয়, আমাদের ভোট না-ও দেন তবে অ্যাট লিস্ট হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দেবেন।

নাহিদ ইসলাম আরো বলেন, দল-মত-নির্বিশেষে আমাদের সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দেওয়া। কারণ হ্যাঁ-এর পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে।

জুলাই সনদ বাস্তবায়ন হবে।

সবাইকে গণভোটে ‘হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন,  গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থানের পরে আমরা যে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিলাম সেটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর যদি ‘না’ জয়যুক্ত হয় তাহলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে।

তাহলে গণ-অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে।

গণভোটে হ্যাঁ-এর পক্ষ প্রচারণা করা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তবে কোনো বিশেষ রাজনৈতিক দল ইনিয়ে-বিনিয়ে গণভোটে ‘না’-এর পক্ষে কথা বলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ