বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবির সিদ্ধান্তে দেওবন্দের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

করোনা মহামারির কারণে কয়েক বছর আগে মক্কার মসজিদে হারাম ও মসজিদে নববিতে তারাবি নামাজকে ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়। করোনাকাল শেষে মহামারির সব ধরনের বিধি-নিষেধ উঠে যাওয়ার পরও আগের সিদ্ধান্ত বহাল রেখেছে সৌদি আরব কর্তৃপক্ষ। পবিত্র দুই মসজিদের অনুকরণে সৌদি আরবের অনেকে মসজিদে ১০ রাকাত তারাবি অনুষ্ঠিত হচ্ছে। যদিও সরকারিভাবে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণার কথা জানা যায়নি।

তব মসজিদে হারাম ও মসজিদে নববি অর্থাৎ হারামাইনে তারাবি ১০ রাকাত করায় ভারতের দারুল উলুম দেওবন্দসহ বিশ্বের বিভিন্ন ইসলামি কেন্দ্র থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বিশেষ করে এবার হারামাইনে তারাবির ১০ রাকাত ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে মুসলিম বিশ্ব। তবে কোনো কথায় কান না দিয়ে সৌদি সরকার নিজেদের হঠকারি সিদ্ধান্তে অটল।

এদিকে ২০২৪ সালের এ বিষয়ে এক বিবৃতি দেয় দারুল উলুম দেওবন্দ। বিবৃতিতে প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল খালেক মাদ্রাজি বলেন, মক্কা ও মদিনা শরিফ সব মুসলমানের ভালোবাসা ও ভক্তির কেন্দ্রস্থল। এই পবিত্র স্থানগুলোতে সর্বদা চলে আসছে ২০ রাকাত তারাবির জামাত। সৌদি সরকার কয়েক বছর ধরে ১০ রাকাত কমিয়ে মাত্র ১০ রাকাত করেছেন। তখন দারুল উলুম দেওবন্দ এ বিষয়ে (২৮ এপ্রিল ২০২১) সৌদি সরকারের কাছে লিখিত একটি আরবি বক্তব্য পাঠিয়ে এর তীব্র নিন্দা প্রকাশ করেন।

মাওলানা আবদুল খালেক মাদ্রাজি আরও বলেন, এখন বিশ্ব করোনা মহামারির সংকট থেকে বেরিয়ে এসেছে। সর্বত্র বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, এমনকি সৌদি আরবেও করোনার সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এরপরেও মক্কা ও মদিনা শরিফে ২০ রাকাত তারাবির পরিবর্তে ১০ রাকাত তারাবি নিঃসন্দেহে আমাদের কলিজায় ছুরি চালানোর মতো।

তিনি বলেন, এই দুই পবিত্র জায়গায় হকপন্থী অন্যান্য মাসলাক ও মাজহাব উপেক্ষা করে যেকোনো বিষয়ে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক নয়। তাই আমরা সৌদি সরকারের কাছে আবেদন করছি অবিলম্বে মক্কা ও মদিনায় আগের মতো ২০ রাকাত তারাবি নামাজের জামাত চালু করা হোক।

সৌদি সরকারের সিদ্ধান্তকে অবৈধ ও ভুল অখ্যায়িত করে মাওলানা মাদ্রাজি বলেন, এই সিদ্ধান্ত ভারত উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে নজর দেওয়া উচিত।

তিনি এ বিষয়ে অন্যান্য মুসলিম সংগঠনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সৌদি দূতাবাসের মাধ্যমে সৌদি আরব সরকারের কাছে স্মারকলিপি পাঠাতে বলেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ