সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮


বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠকে ভারত সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক বসেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ভারতীয় পার্লামেন্টে অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় বাংলাদেশের পরিস্থিতি এবং ভারত সরকারের নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে উপস্থিত নেতাদের ব্রিফ করেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, জয়শঙ্কর ছাড়াও সর্বদলীয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

এর আগে, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে তার বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরাও ছিলেন বলে জানা গেছে।

এদিন দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে গজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে তাকে বহনকারী প্লেন। সেখানে ৭৬ বছর বয়সী নেত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্য দে