শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

আরব নেতাদের বার্তা যুদ্ধ এখনই বন্ধ করতে হবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, তিনি বিশ্বাস করেন, গাজার জনগণ যে ‘উচ্চ প্রত্যাশা’ রেখেছিল আরব নেতারা তা পূরণ করেছেন।

 শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওআইসি ও আরব বিশ্বের দেশগুলোর সম্মেলন অনুুষ্ঠিত হয়। এই সম্মেলনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্বের ৫৭ দেশের শীর্ষ সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব বিশ্বের দেশগুলো।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরব ও মুসলিম নেতারা প্রস্তাব গ্রহণ করেছেন। তারা ‘কার্যকর সিদ্ধান্ত’ নিয়েছেন এবং গাজায় অবরোধ ভাঙতে এবং উপত্যকায় খুব প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন।
তিনি বলেন, আরব নেতাদের গৃহীত সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘নিষ্ক্রিয়তার ওপর ফোকাস করেছে। বিশ্ব সম্প্রদায় গাজার জনগণের বিরুদ্ধে সম্মিলিত শাস্তির প্রতি চোখ বন্ধ করে রেখেছে। শান্তির মাধ্যমে ব্যতীত এই অঞ্চলে স্থিতিশীলতার কোনও সম্ভাবনা নেই এবং এটি কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই অর্জন করা যেতে পারে। তিনি বলেন, আরব নেতাদের মধ্যে ঐক্যবদ্ধ বার্তা হচ্ছে, যুদ্ধ এখনই বন্ধ করতে হবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ