শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

গাজায় যুদ্ধবিরতি হলে ইসরায়েল উপকৃত হবে: ম্যাক্রোঁ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি অবিলম্বে সেখানে বোমা হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে এবং বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এসব কথা বলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাক্রোঁ বলেছেন- গাজায় বোমা হামলার কোনও যৌক্তিকতা নেই এবং সেখানে যুদ্ধবিরতি হলে ইসরায়েল উপকৃত হবে।

ফরাসি এই প্রেসিডেন্ট বলেন, “হামাসের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘স্পষ্টভাবে নিন্দা’ করছে ফ্রান্স। কিন্তু ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গাজায় ইসরায়েলের এই বোমা হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি আমরা।”

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনসহ অন্যান্য দেশের নেতারা তার এই যুদ্ধবিরতির আহ্বানে যোগ দিক, এটা তিনি চান কিনা জানতে চাইলে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “আমি আশা করি তারা (আমার আহ্বানের সঙ্গে) যোগ দেবে।” সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ