শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

আলীগড়ের নাম পরিবর্তন করে হচ্ছে ‘হরিগড়’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভারতের উত্তরপ্রদেশের বিখ্যাত শহরের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। আলীগড়ের নাম বদলে হতে পারে হরিগড়।

আলীগড় মিউনিসিপ্যাল করপোরেশন সর্বসম্মতিক্রমে নামকরণের প্রস্তাব পাস করেছে। মেয়র প্রশান্ত সিঙ্ঘল গেল সোমবার প্রস্তাবটি উত্থাপন করেন। এতে সব কাউন্সিলর সমর্থন দেন। যদি উত্তরপ্রদেশ সরকার আলীগড়ের নাম পরিবর্তনের প্রস্তাবে সবুজ সংকেত দেয়, তাহলে তা পরিবর্তন হবে। 

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র প্রশান্ত সিঙ্ঘল বলেন, সব কাউন্সিলর সর্বসম্মতভাবে আলীগড় শহরের নাম হরিগড় করার প্রস্তাবে সায় দিয়েছেন। এখন এই প্রস্তাব প্রশাসনে পাঠানো হবে। আমি আশা করি প্রশাসন এটি বিবেচনা করবে এবং আলীগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার দাবি পূরণ করবে।
রাজ্য সরকার এর মধ্যে অন্তর্ভুক্ত কোনো শহর বা স্থানের নাম বদলে দিতে পারে। পৌরসভা বা মিউনিসিপ্যাল করপোরেশন সর্বসম্মতিক্রমে নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করার পরে প্রস্তাবিত নাম রাজ্য সরকারকে পাঠাবে। তারপর রাজ্য সরকার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবটি পাঠাবে। যদি মন্ত্রণালয় এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থাগুলো রেজল্যুশন অনুমোদন করে, তবে রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করতে পারে।

আলীগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার একটি প্রস্তাব ২০২১ সালে জেলা পঞ্চায়েত সভা থেকে অনুমোদন দেওয়া হয়েছিল, পরে তা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠানো হয়। সূত্র: এনডিটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ