শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা পুনর্ব্যক্ত করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ‘শান্তিপ্রিয়’ ফিলিস্তিনি নেতৃত্বই যুদ্ধের সবচেয়ে কাঙ্ক্ষিত পরিণতি। এ সময় তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা পুনর্ব্যক্ত করেন।

টোকিওর ইকুরা গেস্ট হাউসে জি-৭ বৈঠকে তিনি বলেন, যুক্তরাজ্যের অবস্থান পরিষ্কার। এটি অপরিবর্তনীয়। আমরা দ্বি-রাষ্ট্র সমাধান দেখতে চাই। 

জি-৭ শীর্ষ সম্মেলনে আরও ক্লেভারলি বলেন, স্বল্প মেয়াদে এটা অনিবার্য যে, গাজায় সৈন্য থাকায় ইসরায়েলের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।
কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যত দ্রুত সম্ভব শান্তিপ্রিয় ফিলিস্তিনি নেতৃত্বের দিকে অগ্রসর হওয়াই সবচেয়ে কাঙ্ক্ষিত ফলাফল।

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকার নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেবে ইসরায়েল, এমন ইঙ্গিত দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি বলেছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।

সোমবার মার্কিন টেলিভিশন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। যুদ্ধ শেষে গাজা কে শাসন করবে—এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন, তার ধারণা, যুদ্ধ শেষ হলে অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেবে ইসরায়েল।

নেতানিয়াহু দাবি করেন, ‘ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেবে। (গাজার) নিরাপত্তার দায়িত্বে না থাকলে কী হয়, সেটা আমরা দেখলাম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ