শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

তুরস্কে হল নিষিদ্ধ হলো কোকা কোলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

খাবারের তালিকা থেকে কোকাকোলা-নেসলে পণ্য বাদ দিল তুরস্কের পার্লামেন্ট। তুরস্কের পার্লামেন্ট প্রাঙ্গণের সব দোকানে বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা ও নেসলের পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগে তুর্কি পার্লামেন্ট এ সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৭ নভেম্বর) তুরস্কের সংসদে বলা হয়, ইসরায়েলকে সমর্থন দেয়া প্রতিষ্ঠানের পণ্য তুরস্ক ব্যাবহার করবে না।

পার্লামেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলকে সমর্থন দেওয়ায় পার্লামেন্ট প্রাঙ্গণের রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া ও চায়ের দোকানে দুই প্রতিষ্ঠানের পণ্য বিক্রি বন্ধ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পিকার নুমান কুরতুলমুস এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পার্লামেন্টের পক্ষ থেকে প্রতিষ্ঠান দুইটির নাম জানানো হয়নি। তবে পার্লামেন্টের একটি সূত্রের মাধ্যমে রয়টার্স জেনেছে, প্রতিষ্ঠান দুটি হলো কোকাকোলা ও নেসলে। খাদ্যতালিকা থেকে কোকাকোলার পানীয় ও নেসলের কফি বাদ পড়েছে।

রয়টার্স বলছে, জনদাবির মুখে তুরস্কের পার্লামেন্ট প্রতিষ্ঠান দুইটির পণ্য বর্জনের এ সিদ্ধান্ত নিল।

গাজা যুদ্ধ শুরুর পর তুরস্কের অধিকারকর্মীরা পশ্চিমা অনেক প্রতিষ্ঠানের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে কোকাকোলা ও নেসলেও রয়েছে। তাঁদের অভিযোগ, গাজায় যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এসব কোম্পানি।
তুরস্কের পার্লামেন্টের ওই সূত্র রয়টার্সকে বলেন, জনরোষের মুখে চুপ থাকতে না পেরে স্পিকার কার্যালয় পার্লামেন্টের ক্যাফে ও রেস্তোরাঁয় এসব প্রতিষ্ঠানের পণ্য বিক্রি বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ এবং দেইর আল-বালাহ শহরে বিমান হামলায় কয়েক ডজন লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ১০,৩২৮ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ৪১০০টিরও বেশি শিশু।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ