রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

আবারো ইসরায়েলের ১ ট্যাংক ও ৪ সামরিক যান ধ্বংস করল হামাস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড ইসরায়েলের আরো একটি ট্যাঙ্ক ও চারটি সামরিক যান ধ্বংস করেছে।

হামাসের এই সামরিক শাখা সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানিয়েছে, গাজার ‘আশ-শাতি’ শরণার্থী শিবির ও ‘আশ-শেইখ রেজোয়ান’ এলাকার আশেপাশে চার সাজোয়া যানকে ধ্বংস করা হয়। এগুলো ধ্বংস করতে ‘ইয়াসিন-১০৫’ রকেট ব্যবহার করা হয়েছে। এছাড়া, দক্ষিণ গাজায় ইসরায়েলের একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতেও ‘ইয়াসিন-১০৫’ ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে।
অবশ্য হামাসের আল-আকসা টিভি চ্যানেল ইসরায়েলের আরো ১০টি সাজোয়া ধ্বংসের খবর দিয়েছে। কোনো কোনো সূত্র গাজায় ইসরায়েলের আরো ২০ জন সেনাকে হত্যার খবরও দিয়েছে।

গাজায় গত ৩১ দিন ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এছাড়া সেখানে এখন স্থল অভিযান চালাচ্ছে তারা। তাদের বিমান হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ