মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


ঈশ্বরের দোহাই, দয়া করে গাজায় যুদ্ধবিরতি দিন : পোপ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলি বিমান বাহিনীর টানা ১ মাসের অভিযানে তছনছ হয়ে যাওয়া গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আকুল আহ্বান জানিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।


রোববার এক বিবৃতে পোপ বলেন, ‘গাজা উপত্যকার বাসিন্দারা গত এক মাসেরও বেশি সময় ধরে খুবই ভয়াবহ, মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি আপনাদের কাছে ঈশ্বরের নামে মিনতি জানাচ্ছি, দয়া করে সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করুন।’

‘আমাদের উচিত শিশুদের কথা চিন্তা করা। গাজা ও ইউক্রেনের লাখ লাখ শিশুর ভাগ্য এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে আমরা আসলে তাদের ভবিষ্যৎ ধ্বংস করছি।’