মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


তুরস্ক কখনোই গাজার ভাই ও বোনদের পরিত্যাগ করবে না: এরদোয়ান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধে তুরস্কের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী প্রদেশ রিজে বক্তৃতাকালে প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন, গাজায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব। তার ভাষায়, “ইসরায়েলের নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের বাঁচানোর দায়বদ্ধতা রয়েছে তুরস্কের।”

তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই গাজায় যে রক্তপাত হচ্ছে তা বন্ধ করা আমাদের দায়িত্ব।”
ফিলিস্তিনি জনগণের জন্য তুরস্কের প্রচেষ্টা সম্পর্কে এরদোয়ান বলেন, “বর্তমানে যা কিছু দৃশ্যমান আমরা তার চেয়ে বেশি করছ