রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

গাজাকে দুই ভাগে বিভক্ত করে ফেলার দাবি ইসরায়েলের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে দুই ভাগে বিভক্ত করে ফেলার দাবি করেছে ইসরায়েল।

রবিবার সন্ধ্যায় ব্রিফিংয়ে এই দাবি করেছেন ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।

গাজায় এখন ‘তুমুল’ হামলা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, “ইসরায়েলি সেনারা গাজাকে ঘিরে ফেলেছে। বর্তমানে সেখানে দক্ষিণ গাজা আর উত্তর গাজা রয়েছে। সেনারা উপকূলীয় এলাকায় পৌঁছে গেছে এবং নিজেদের অবস্থান ধরে রেখেছে।”
তিনি আরো বলেছেন, “বর্তমানে মাটির নিচে, মাটির উপরে হামাসের অবকাঠামোয় তুমুল হামলা চালানো হচ্ছে।”

এদিকে, রবিবার রাতে আবারো গাজায় টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বর্তমানে ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের তীব্র লড়াই চলছে। গাজায় ইসরায়েল বোমা হামলা বাড়িয়ে দিয়েছে বলেও জানা গেছে।

তবে ইসরায়েলি সেনাদের সম্ভাব্য স্থলঅভিযান নিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন হামাসের যোদ্ধারা। এর অংশ হিসেবে তারা গাজায় মাটির নিচে গোপন সুড়ঙ্গ ও নেটওয়ার্ক তৈরি করেছেন।

গাজায় চলমান স্থলঅভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেছে হামাস। এতে দেখা যাচ্ছে হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর হামাসের যোদ্ধাদের হামলার মুখে পড়ে নিজেদের অবস্থান পরিবর্তন করছে ইসরায়েলি সেনারা। তারা যখনই গাজার আরো ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে তখনই প্রতিরোধের মুখে পড়ছে। আর এ প্রতিরোধের কারণে লড়াই তীব্র হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, সেনারা যেন ট্যাংক নিয়ে গাজার আরো ভেতরে প্রবেশ করতে পারে সেজন্য রবিবার রাতে আবারো বোমা হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। তবে যখনই ইসরায়েলি সেনারা ট্যাংক নিয়ে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন; তখনই তাদের লক্ষ করে হামলা চালানো হচ্ছে। সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ