শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

এক সপ্তাহে ১৬ হাজার বিদেশি গ্রেফতার করেছে সৌদি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সৌদিতে আরবে সপ্তাহব্যাপী অভিযানে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য ১৬ হাজার ৬৯৫ বিদেশিকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের মধ্যে ১০ হাজার ৫১৮ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৯৫৩ জন সীমান্ত সুরক্ষাবিধি লঙ্ঘনকারী এবং ২ হাজার ২২৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী।
সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ৭৮৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইয়েমেনি, ৪২ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় ৩২ জনকে আটক করা হয়।

এছাড়া আবাসিক ও কর্মবিধি লঙ্ঘন করে এবং গোপন কর্মকাণ্ডে জড়িতদের সহায়তা, পরিবহণ বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত ১৮ জনকেও গ্রেফতার করা হয়েছে।

সূত্র : খালিজ টাইমস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ