শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

গাজায় যুদ্ধ বিরতিতে মত নেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলমান ইসরায়েল-হামাস সংঘাত ইস্যুতে আরব নেতারা অস্ত্রবিরতি কার্যকরে ইসরায়েলকে চাপ দেয়ার পক্ষে মত দিলেও তাতে সায় দেয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে গাজায় জরুরি ত্রাণ প্রবেশের সুযোগ দিতে চলমান ইসরায়েলি অভিযানে মানবিক বিরতির পক্ষে মত দেন তিনি।

রোববার (৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, ব্লিংকেন বলেন, অস্ত্রবিরতি কার্যকর হলে তা হামাসকে আবার হামলা চালানোর সুযোগ করে দেবে। এছাড়াও তিনি জিম্মি মুক্তির উপরও জোর দেন।

শনিবার (৪ নভেম্বর) জর্ডানে এক বৈঠকে মিলিত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও আরব নেতারা। বৈঠকে মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের শীর্ষ কূটনীতিকদের পাশাপাশি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিবও উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে অস্ত্রবিরতি ইস্যুতে এখনও বিভক্ত যুক্তরাষ্ট্র ও আরব বিশ্ব। বৈঠকে ঐক্যমতের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, ইসরায়েলের চলমান আগ্রাসনকে আত্মসুরক্ষা হিসেবে ব্যাখ্যা দেয়ার সুযোগ নেই। একই অবস্থানের কথা জানান মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌক্রি।ছাড়াও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ও ক্রাউন প্রিন্স হুসেইনের সাথে ব্লিংকেনের সাক্ষাৎ হয়।

সুত্র: বিবিসি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ