শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

গাজা সীমান্তে দুটি ট্যাংক ধ্বংস করল হামাস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় দুটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা।

‘ইয়াসিন-১০৫’ রকেটের সাহায্যে সেটিকে ধ্বংস করা হয় বলে বুধবার জানিয়েছে হামাসের ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড।

ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড বলেছে, গাজা উপত্যকার সীমান্তের হাজার-আলদিক এলাকায় একটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। সেখানে একের পর এক রকেটের আঘাতে দখলদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার ইসরায়েলের ১৬ সেনা নিহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল বুধবার জানায়।

গাজার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় হামাসের একটি রকেটের আঘাতেই একটি সাজোয়া যান ধ্বংস ও ৭ দখলদার সেনা প্রাণ হারিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ