শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

গাজায় ইসরায়েলের বিমান হামলায় ৩৮ সাংবাদিক নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জীবনের ঝুঁকি নিয়েই গাজায় সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছেন সাংবাদিকরা
ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ৩৮ সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত বোমা হামলা ও পরবর্তীতে স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। বেসামরিক সাধারণ মানুষের মতো ইসরায়েলি সেনাদের এসব হামলার কবলে পড়ে প্রাণ গেছে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদেরও।

বুধবার (১ নভেম্বর) এক বিবৃতিতে ফিলিস্তিন সাংবাদিক সিন্ডিকেট ফেসবুকে এক বিবৃতিতে ৩৮ সাংবাদিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে। এতে সংস্থাটি বলেছে, ‘৭ অক্টোর থেকে ২৫ জন ফিলিস্তিনি সাংবাদিক এবং ১৩ সংবাদকর্মী ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন।’

সংস্থাটি আরও বলেছে, ‘একই সময়ের মধ্যে, ৩৫ সাংবাদিকের বাড়ির উপর সরাসরি হামলা চালানো হয়েছে। এতে তাদের পরিবারের অসংখ্য সদস্য নিহত হয়েছেন। যার মধ্যে রয়েছে আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল দাহদুর বাড়িতে হামলার ঘটনা। ওই হামলায় ওয়ায়েলের স্ত্রী, দুই সন্তান এবং ছোট নাতি নিহত হন।’

ফিলিস্তিন সাংবাদিক সিন্ডিকেট নামের সংস্থাটি আরও বলেছে, ‘নতুন করে সাংবাদিকদের উপর হামলার বিষয়টি ফিলিস্তিনি সাংবাদিকের উপর ইসরায়েলের জঘন্য অপরাধের একটি অংশ। ইসরায়েলি সেনাবাহিনী ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৫৫ জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে। যার মধ্যে ২০২২ সালের মে মাসে শিরিন আবু আকলেহর হত্যাকাণ্ড অন্যতম।’

সংস্থাটি ফেসবুকে দেওয়া বিবৃতিতে আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় টেলিফোন, ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। গাজাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার উদ্দেশ্য হলো রাতের আঁধারে সেখানে গণহত্যা চালানো।

সূত্র: আনাদোলু নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ