রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে পশ্চিমা দেশগুলো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সাম্প্রতিক সময়ে তারা জেলেনস্কিকে যথেষ্ট সমর্থন ও মনোযোগ দিতে অস্বীকার করছে। প্রেসিডেন্ট জেলেনস্কির কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে কথা বলে এই তথ্য দিয়েছে টাইম ম্যাগাজিন।
প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির মিত্ররা মনে করেন- তিনি ‘অবাস্তব চিন্তায়’ মশগুল এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে জেতা আসলে অসম্ভব।
গত মাসে ওয়াশিংটন সফরের সময় টাইম ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন জেলেনস্কি ও তার উপদেষ্টারা। গত ডিসেম্বর মাসে আমেরিকায় তাকে বীরের মতো স্বাগত জানানো হলেও এবার তা হয়নি। এমনকি জেলেনিস্ককে ক্যাপিটল হিলে আ
