শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

ইসরায়েলে বিশেষ বাহিনী পাঠাল কানাডা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের পর কানাডা এবার দখলদার ইসরায়েলের জন্য বিশেষ বাহিনী পাঠিয়েছে। 

কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবরের সত্যতা স্বীকার করে বলেছে, তাদের বিশেষ বাহিনী জরুরি পরিকল্পনা বাস্তবায়ন ও দূতাবাসের লোকজনকে সহযোগিতা করতে বর্তমানে ইসরায়েলে অবস্থান করছে।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার এক বিবৃতিতে বলেছে, কানাডার বিশেষ ফোর্সের ৩০০ সদস্য এই অঞ্চলে অবস্থান করছে। 
গাজায় হামলা চালিয়ে যখন গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। তখনি সেখানে কানাডার সেনাবাহিনী মোতায়েনের খবর এলো।

এর আগে মার্কিন সশস্ত্র বাহিনীর 'ডেলটা ফোর্স' সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি প্রকাশ করে বুঝিয়েছে তারা ইসরায়েলে অবস্থান করছে। পরে অবশ্য তারা ইনস্টাগ্রাম থেকে এ সংক্রান্ত ছবি মুছে ফেলেছে এবং ইসরায়েলে নিজেদের উপস্থিতির খবর অস্বীকার করেছে।

সূত্র : সিবিসি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ