রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

গাজায় ইসরায়েলি হামলায় ১২৪ চিকিৎসাকর্মী নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১২৪ চিকিৎসাকর্মী নিহত হয়েছে। এছাড়াও ২৫টি অ্যাম্বুলেন্স অকার্যকর হয়ে পড়েছে।

ইসরায়েলের হামলায় গাজার ৩২ চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের প্রত্যেকটির সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে।

এদিকে গাজায় ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ১৯৫ শিশু নিহত হয়েছে। ২০১৯ সালে পর থেকে এ পর্যন্ত সংঘাতে বিশ্বে প্রাণ হারানো শিশুর তুলনায়ও যা অনেকটা বেশি।
বেসরকারি শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেনের দেওয়া পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

এছাড়া এক হাজার শিশু এখনো নিখোঁজ রয়েছে। যাদের অধিকাংশই ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিম তীরেও এই সময় চালানো ইসরায়েলি হামলায় ৩৩ শিশু মারা গেছে। আর ইসরায়েলে হামাসের আক্রমণে নিহত হয়েছে ২৯ শিশু।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ