শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

যুক্তরাষ্ট্রের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ চায় জর্ডান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জর্ডান সীমান্তে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য ওয়াশিংটনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে বলেছে।

জর্ডানের এক সামরিক মুখপাত্র রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমকে এই তথ্য বলেছেন।

গাজায় যুদ্ধের পাশাপাশি লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যেও থেমে থেমে সংঘর্ষ চলছে। সিএনএনের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির সময়ে এই অনুরোধ আসলো।

জর্ডান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা আল-হিয়ারি আল-মামলাকা টিভিতে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বলেছি। এই ব্যবস্থা ব্যয়বহুল এবং স্থানীয় সক্ষমতা দিয়ে ব্যবহার করা যাবে না।  আমাদের একটি কৌশলগত অংশীদার প্রয়োজন। 

আল-হিয়ারি বলেন, জর্ডান উত্তর, পূর্ব ও পশ্চিম দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ চলমান হুমকির মুখোমুখি হচ্ছে এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এ ধরনের হুমকি মোকাবিলায় সেরা অস্ত্র।

আল-হিয়ারি বলেন, জর্ডান মাদক চোরাচালানে ব্যবহৃত ড্রোনগুলির বিরুদ্ধেও লড়াই করার জন্য কম্ব্যাট ড্রোন সিস্টেমের অনুরোধ করছে। জর্ডানের সমস্ত ফ্রন্টের জন্য এই ড্রোনগুলো  হুমকি হয়ে উঠেছে। 

সুত্র: সিএনএন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ