শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

রাশিয়ার বিমানবন্দরে ইসরায়েল বিরোধী জনতার বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার দাগেস্তান বিমানবন্দরে হামলে পড়ল ইসরায়েল বিরোধী বিক্ষুব্ধ জনতা। এসময় তাদের ইহুদিবাদ বিরোধী স্লোগানও দিতে দেখা যায়। 

এই ঘটনার পরই রাশিয়ার কাছে নিজেদের নাগরিক ও সব ইহুদিদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্লোগান দিতে দিতে উত্তেজিত জনতা বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ছে। তারা তেলআবিব থেকে আসা যাত্রীদের খুঁজছে। অনেকেই নিরাপত্তা বলয় ভেঙে বিমানবন্দরের রানওয়েতেও ঢুকে পড়ে এবং চারপাশ থেকে বিমানটিকে ঘিরে ধরে।

রাশিয়ার বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা সক্ষম হয়েছে। সাময়িকভাবে ৬ নভেম্বর পর্যন্ত বিমানবন্দরটিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, শত শত লোক বিমানবন্দরের টার্মিনালে ঢুকে পড়ছে। তাদের হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা।

এই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

সূত্র: বিবিসি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ