শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

হামাস সন্ত্রাসী সংগঠন নয়: ব্রাজিলের প্রেসিডেন্ট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসকে ব্রাজিল সন্ত্রাসী সংগঠন মনে করে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। শনিবার প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে দেশটির এ অবস্থানের কথা জানান তিনি।

বামপন্থী এই প্রেসিডেন্ট বলেন, ‘ব্রাজিলের অবস্থান পরিষ্কার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেই কেবল সন্ত্রাসী মনে করে ব্রাজিল। হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি নিরাপত্তা পরিষদ।’

ব্রাজিলের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে এখন আমাদের চাওয়া গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করা। মনে হচ্ছে, বেনিয়ামিন নেতানিয়াহু ভুলে গেছেন, গাজায় শুধু হামাস যোদ্ধারা থাকেন না, নারী ও শিশুরাও থাকেন।

লুলা বলেন, ব্রাজিল সব সময় শান্তির পক্ষে, এখন প্রয়োজন সংলাপের শক্তি দিয়ে গুলির শক্তিকে পরাভূত করা। শান্তির পক্ষে কথা বলে যাব। শক্তিশালী বোমার চেয়ে সংলাপের শক্তি কার্যকরভাবে প্রতিপক্ষকে পরাজিত করার সামর্থ্য রাখে।

গাজা থেকে ব্রাজিলীয়দের সরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, একজন ব্রাজিলীয়কেও গাজায় পড়ে থাকতে দেব না। আমরা তাদের প্রত্যেককে সরিয়ে আনার চেষ্টা করব। এটা ব্রাজিল সরকারের দায়িত্ব।

এর আগে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেন লুনা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ