শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বন্দুকধারীর গুলিতে মাওলানা তারেক জামিলের ছেলে নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা তারেক জামিলের ছেলে মাওলানা আসেম জামিল নিহত হয়েছেন।

রবিবার (২৯ অক্টোবর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তালাম্বায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মুলতান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরপিও সুহাইল চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, মাওলানা আসেম জামিল বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। প্রকৃত ঘাতককে ধরতে আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

অপরদিকে মাওলানা তারেক জামিল এক টুইট বার্তায় ছেলে আসেম জামিলের নিহতের বিষয়টি নিশ্চিত করে সকলের দোয়া কামনা করেন।

তিনি বলেন, আজ তালাম্বায় আমার ছেলে আসেম জামিলের ইন্তেকাল হয়েছে। এই অকস্মাৎ মৃত্যু পুরো পরিবেশ শোকাচ্ছন্ন করে দিয়েছে। এই বেদনাবিধুর পরিস্থিতিতে আপনাদের সকলের নিকট অনুরোধ, আপনারা যেনো আপন দোয়ায় আমাদের স্মরণ রাখেন। আল্লাহ পাক আমার প্রিয় পুত্রকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করুন।

এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ, তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি, পিএমএল-এন সভাপতি শেহবাজ শরীফ, ইমরান খানের দল পিটিআই এবং দলের মহাসচিব ওমর আইয়ুব শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়েছেন।

সূত্র: ডি এ এন ডব্লিউ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ