গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যার পেছনে পশ্চিমা শক্তিগুলো ‘মূল অপরাধী’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল-জাজিরা জানিয়েছে, ইস্তাম্বুলে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বিশাল এক বিক্ষোভ-সমাবেশে শনিবার এই কথা বলেছেন তিনি।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান তুর্কি জাতির ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য শনিবার (২৮ অক্টোবর) বিকালে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে আয়োজিত সমাবেশের আয়োজন করেন। গ্রেট প্যালেস্টাইন মিটিং’ শীর্ষক সমাবেশে দেওয়া ভাষণে এরদোয়ান তুরস্কের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন, ‘হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়, বরং স
