রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

শনাক্তকরণে ফিলিস্তিনিরা নিজ দেহেই আঁকছে চিহ্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

 

গণকবর আর অসংখ্য মৃতদেহের ভিড়ে প্রতিনিয়ত খুঁজতে হচ্ছে স্বজনের নিথর দেহ। প্রিয় মানুষটার দেহ শনাক্তকরণে যেন কোনো ভোগান্তি পোহাতে না হয় তাই ফিলিস্তিনিরা জীবদ্দশাতেই শরীরে আঁকছে বিভিন্ন সনাক্তকরণ চিহ্ন।

রবিবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

গত তিন সপ্তাহ ধরে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নিরলস বোমাবর্ষণ মানবিক বিপর্যয় আর করুণ পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি হলো ফিলিস্তিন। বিস্ময়কর এই হত্যাকাণ্ডে প্রায় ৩ হাজার শিশু সহ ৭ হাজার ৬০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ১ হাজার ৬৫০ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছে, যাদের অর্ধেক শিশু।

মর্গগুলোতে স্বজনদের উপচে পড়া ভিড় আর আহাজারি। হাসপাতালগুলো তাদের আত্মীয়রা সনাক্ত করার আগেই দাফন করতে বাধ্য হচ্ছে অনেককে। তাই মারা গেলে সনাক্তকরণে যেন ভোগান্তি না হয়, বেওয়ারিশ যেন দাফন না হয় সেজন্যই শরীরে সনাক্তকরণ চিহ্ন রাখছে তারা।

ফিলিস্তিনি পরিবারগুলো সনাক্তকরণ ব্রেসলেট পরা শুরু করেছে। এবং তাদের বাচ্চাদের হাত ও পায়ে মার্কার দিয়ে নাম স্ক্রল করা শুরু করেছে। এই মানবিক বিপর্যয়, সংঘাত অসহায় ফিলিস্তিনিদের জীবনকে অনিশ্চিত করে তুলেছে।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ