শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬৩ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, একটি বাস এবং কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিসরে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়। খবর রয়টার্সের। 

শনিবার সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হওয়ার ব্যাপারে সংবাদমাধ্যম আল-আহরাম বলেছে, ওয়াদি আল-নাতরুনের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৮ জন আগুনে পুড়ে মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরো দেখা গেছে একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা যায়।

আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিসরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ