সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ইসরায়েলি হামলায় ৭২৪ শিশুসহ নিহত ২২০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ৮ দিনের ইসরায়েলি হামলায় ৭২৪ জন শিশুসহ এখন পর্যন্ত ২ হাজার ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ হাজার  ৭১৪ জন।

শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় ৩২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া একদিনেই আহত হয়েছেন ১ হাজার মানুষ।

আজ শনিবার (১৪ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে গাজারস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় ৩২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন।  

গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হওয়ারও খবর পাওয়া গেছে।

৭ থেকে ১৩ অক্টোবরের এই ৬ দিন গাজা উপত্যকায় অন্তত ৬ হাজার বোমা ফেলেছে ইসরায়লি বিমানবাহিনী। এই হামলায় হামাসের অন্তত ২০০টি ঘাঁটি ও স্থাপনা ধ্বংস হয়েছে  বলে দাবি করছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ।

গত শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছিল, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেকের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যাওয়া উচিত। আজ উত্তর গাজা থেকে সরে যেতে ৬ ঘণ্টার নতুন সময়সীমা বেধে দিয়েছে ইসরায়েল।  

গাজা খালি করার এই আদেশ প্রত্যাহার করে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ