সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করবে না হুথিরা, দাবি ট্রাম্পের বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম পড়তে-লিখতে জানেন না, তবু ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিসরীয় নারী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিপাইনে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

আজ বুধবার (৪ অক্টোবর) দেশটির কাগায়ন প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায়।

ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ১১টা ৩৫ মিনিটে ফিলিপিন্সের কাগায়ন প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়। ডালুপিরি দ্বীপের ২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিলো ভূমিকম্পটির কেন্দ্রস্থল।

তবে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে ভূমিকম্পের তীব্রতা বেশি ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা। শক্তিশালী ভূমিকম্পের কারণে সমস্ত বিল্ডিং জুড়ে প্রবল কাঁপুনি অনুভূত হয় বলে জানান তারা।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ