সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

নেপালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারতও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। আজ মঙ্গলবার স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর ২৫ মিনিট পর দ্বিতীয় ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও।

নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, মঙ্গলবার নেপালের বাজহাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার ভূগর্ভে।

নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠেছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্পের মাত্রার ব্যাপারে ভিন্ন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দেশটির এই সংবাদমাধ্যম বলছে, নেপালে স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথম ভূমিকম্পের ২৫ মিনিট পর ২টা ৫১ মিনিটে শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি।

তবে উভয় দেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ