সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

তাপপ্রবাহে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে দাবানল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বের কিছু অঞ্চলে দাবানল ক্রমশ ছড়িয়ে পড়ছে। দেশটির ভিক্টোরিয়া প্রদেশে একটি দাবানল রাতারাতি তিনগুণেরও বেশি ছড়িয়ে পড়েছে।

এছাড়া তাসমানিয়া প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের দেশটির নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভিক্টোরিয়া প্রদেশের গিপসল্যান্ড অঞ্চলের পূর্ব অংশে প্রবল বাতাসের কারণে মঙ্গলবার প্রায় ১৭ হাজার হেক্টর (৬৬ বর্গমাইল) এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে প্রাদেশিক দমকল কর্তৃপক্ষ।

কান্ট্রি ফায়ার অথরিটি ভিক্টোরিয়ার চিফ অফিসার জেসন হেফারনান বলেছেন, ‘আজ খুব ভোরে আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে কাজে নেমে পড়েছি। বেশ বড় আগুন বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।  এটি বেশ কঠিন বলে মনে হচ্ছে, শুধু ব্যক্তিগত সম্পত্তিতেই আগুন জ্বলছে না, কিছু পাইন বাগানও জ্বলছে।’রয়টার্স বলছে, গরম এবং শুষ্ক অবস্থার কারণে মঙ্গলবার নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ বৃহত্তর সিডনি অঞ্চলসহ প্রদেশের বিশাল অংশজুড়ে উন্মুক্ত স্থানে আগুন নিষিদ্ধ করেছে। মঙ্গলবার সকালে প্রদেশজুড়ে ৮২টি আগুন জ্বলছিল, যার মধ্যে ১৬টি নিয়ন্ত্রণে আসেনি।

 

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ