রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

পার্কে ভালুকের আক্রমণে প্রাণ গেল দম্পতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

কানাডার একটি পার্কে ভালুকের আক্রমণে এক দম্পতিসহ তাদের পোষা কুকুর প্রাণ হারিয়েছেন।

আজ সোমবার (২ অক্টোবর) পার্ক কর্মকর্তা ও নিহতদের এক বন্ধুর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কানাডার আলবার্টার ব্যানফ ন্যাশনাল পার্কে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি সংস্থা পার্কস কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, জিপিএস ডিভাইসের মাধ্যমে গত শুক্রবার গভীর রাতে ব্যানফ ন্যাশনাল পার্কের ইয়া হা টিন্ডা রাঞ্চের পশ্চিমে রেড ডিয়ার রিভার ভ্যালিতে একটি ভালুকের আক্রমণের ইঙ্গিত পাওয়া যায়। খুব রাগান্বিত অবস্থায় থাকা ভালুকটির আক্রমণের শিকার হন ওই দম্পতি।

বিয়ার সেফটি অ্যান্ড মোরের প্রতিষ্ঠাতা এবং নিহতদের পরিবারের একজন বন্ধু কিম টিচেনার জানান, নিহতরা কানাডিয়ান দম্পতি এবং তাদের একটি কুকুরও সঙ্গে ছিল।

টিচেনার ভালুকের সুরক্ষা এবং ভালুকের মূল্যায়নের প্রশিক্ষণ দেন। তিনি বলেন, পার্কে অনেক মানুষের সমাগোমের কারণে এ ধরনের ঘটনা সম্প্রতি বাড়ছে। কিন্তু এই ঘটনার মতো মারাত্মক আক্রমণের ঘটনা অত্যন্ত বিরল। বিশ্বে শতকরা ১৪ ভাগ গ্রিজলি ভালুকের আক্রমণের প্রাণহানির ঘটনা ঘটে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ