সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

স্পেনে নাইটক্লাবে আগুন,  নিহত ১৩


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্পেনের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের মার্সিয়া শহরে ‘টিট্রে’ ও ‘ফন্ডা মিলাগ্রস  নামের দুটি নাইটক্লাবে এই আগুনের ঘটনা ঘটে। খবর এএফপির

স্পেনের জাতীয় পুলিশ বাহিনীর মুখপাত্র দিয়েগো সেরাল বলেন, ‘টিট্রে ডিস্কো ও ফন্ডা মিলাগ্রস ডিস্কো নামে দুটি নাইটক্লাব একই ভবনে অবস্থিত এবং ওই নাইটক্লাব দুটোর ওপরের তলায় প্রথমে আগুন লাগে।’ তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয় সে সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।  আগুন লাগার পর পুলিশ ১৫ জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা করে তবে দিয়েগো সেরাল জানান, তালিকায় থাকা কয়েকজনকে ইতোমধ্যে খুঁজে পাওয়া গেছে। তবে এখনও ধ্বংসস্তুপের ভেতর থেকে মরদেহ উদ্ধারে তল্লাশি চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন কর্মকর্তারা। এদিকে, দুর্ঘটনার পর মার্সিয়া শহরের মেয়র এক ঘোষণায় তিন তিনের শোক পালনের কথা জানিয়েছেন। নিহতদের স্মরণে রোববার শহরের সব বার ও রেস্তোরাঁ বন্ধ থাকে।

 

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ