সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন: দ্বিতীয় দফা ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ চলছে। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা- অর্থাৎ ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শুরুর আগেই ভোট কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কর্মকর্তা বলেছেন, এর আগে নির্বাচন কমিশন ভোট দিতে ভোটারদের উৎসাহিত করেছে।

দ্বিতীয় দফার এই প্রেসিডেন্ট নির্বাচনে দুই লাখ ৮২ হাজার ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে। শনিবার রাত অথবা রোববার সকালে ভোটের ফলাফল জানা যাবে। এই নির্বাচনে ইব্রাহিম মোহাম্মদ সলিহ (৬১) জয়ী হলে দ্বীপদেশটিতে নয়াদিল্লির প্রভাব বাড়বে বলেই মনে করা হচ্ছে।

কারণ, সলিহর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ভালো। অপরদিকে প্রথম দফার নির্বাচনে এগিয়ে থাকা মোহাম্মদ মুইজু (৪৫) চীনপন্থী হিসেবে পরিচিত।

প্রথম দফার নির্বাচনে মোহাম্মদ মুইজু ৪৬ শতাংশ এবং ইব্রাহিম মোহাম্মদ সলিহ ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। তবে আজকের নির্বাচনে দুইজনের মধ্যে হাডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

ভারত মহাসাগরের মাঝে কৌশলগত একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মালদ্বীপ।

সূত্র: এপি

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ