আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস। সারা বিশ্বে এ দিনটি পালিত হয় নানা আয়োজনের মধ্য দিয়ে। বাংলাদেশেও দিবসটি উদযাপন করে পর্যটন খাতের সংশ্লিষ্টরা।
বাংলাদেশে বিশ্ব পর্যটন দিবস উদযাপনে নানা ধরনের আয়োজন করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করেছে। এই উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) এ বছর দায়িত্বশীল, টেকসই এবং সর্বজনীন পরিবেশবান্ধব বিনিয়োগের আহ্বান জানিয়েছে। এ বছর বিশ্ব পর্যটন সংস্থা অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদি আরবে। এ আয়োজনে যোগ দিতে সৌদি আরবে গিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ইউএনডব্লিউটিও’র সদস্য দেশগুলো এ আয়োজনে অংশ নেবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ফেস্টিভ্যালে এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে। দেশব্যাপী পর্যটনের বিভিন্ন অফারও থ