রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

বিশ্ব ঐতিহ্যের তালিকায় কাঠের খুঁটির পাঁচ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

তুরস্কে অবস্থিত কাঠের খুঁটিবিশিষ্ট পাঁচটি মসজিদকে বিশ্বের ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইনেসকোর ৪৫তম অধিবেশনে হাইপোস্টাইল এসব মসজিদকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।

গত ১৯ সেপ্টেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ নুরি আরসাবি জানান, কাঠের স্তম্ভবিশিষ্ট এসব মসজিদকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো।

ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে তুরস্ক স্থাপত্যশৈলীতে আনাতোলিয়া অঞ্চলে এসব মসজিদ নির্মাণ করা হয়। সেই সময় মধ্য এশিয়ার খোরাসান অঞ্চল পর্যন্ত এই শৈলীর ব্যাপক প্রচলন ছিল। এ নিয়ে তুরস্কের ২১টি স্থাপনা বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। ইউনেসকোর স্বীকৃতি পাওয়া মসজিদগুলো হলো পশ্চিম আফিয়ন প্রদেশের গ্র্যান্ড মসজিদ, এসকিহির প্রদেশের সিভরিহিসার গ্র্যান্ড মসজিদ, রাজধানী আংকারার আহি সেরাফেদ্দিন (আসলানহেন) মসজিদ, মধ্য কোনিয়া প্রদেশের এসরেফোগলু মসজিদ এবং উত্তর কাস্তামোনু প্রদেশের মাহমুত বে মসজিদ।

এক বিবৃতিতে ইউনেসকো জানায়, এসব মসজিদ স্বতন্ত্র স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয়েছে। সাধারণত অন্য কোথাও এমন নির্মাণশৈলী দেখা যায় না। মসজিদের বাইরে পাথরের গাঁথুনি এবং ভেতরে কাঠের কলাম (হাইপোস্টাইল) রয়েছে, যা কাঠের সমতল ছাদ ও ওপরের অংশকে সুদৃঢ় করে। সুদক্ষ হাতে সূক্ষ্ম কাঠের খোদাই, কারুকার্য ও অনিন্দ্য সুন্দর স্থাপত্যের জন্য এসব মসজিদ খুবই বিখ্যাত।

সূত্র : আনাদোলু এজেন্সি

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ