সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পড়তে-লিখতে জানেন না, তবু ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিসরীয় নারী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

পেরুতে ৬৫০ ফুট গভীরে পড়ে বাস, নিহত ২৪


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন লাতিন আমেরিকার দেশ পেরুতে । আরও ২১ জন আহত হয়েছেন ।

বিবিসির খবরে বলা হয়েছে, বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় সেটি একপর্যায়ে ২০০ মিটার (৬৫০ ফুট) খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বাসটি হুয়ানকাভেলিকা এলাকায় দুর্গম পাহাড়ি ভূখণ্ডে আছড়ে পড়ার সময় বেশ কয়েকবার উল্টে যায়।

এদিকে আনকো জেলার মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেকো নিউজ আউটলেট আরপিপিকে বলেছেন, বাসটি কমপক্ষে ১৫০ মিটার (৪৯২ ফুট) নিচে পড়েছিল।

আয়াকুচোর আঞ্চলিক সরকার জানিয়েছে, তারা হুয়ান্টা সাপোর্ট হাসপাতালে ১১ জন আহত যাত্রীর চিকিৎসা করেছে। লা রিপাবলিকা পত্রিকা অনুমান করেছে যে, ৩৬ জনের মতো আহত হতে পারে।

পেরুতে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে সাধারণত দুর্ঘটনা ঘটে থাকে। ২০২২ সালে সরকারি পরিসংখ্যান অনুসারে সড়ক দুর্ঘটনায় ৩৩০০ জনেরও বেশি লোক মারা গেছেন আন্দিয়ান এই দেশটিতে ।

এ আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ