সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পড়তে-লিখতে জানেন না, তবু ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিসরীয় নারী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউইয়র্কে ইলন মাস্কের সঙ্গে এরদোগানের সাক্ষাৎ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সাক্ষাতে ইলন মাস্ককে তুরস্কে সফর ও দেশটিতে টেসলার সপ্তম কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। 

নিউইয়র্কের ম্যানহাটনে তুর্কি হাউস নামে একটি বহুতল ভবনে ইলন মাস্কের সঙ্গে এরদোগান বৈঠক করেন। ওই সময় মাস্ককে তুরস্কে টেসলার কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট।

এদিকে সোমবার ক্যালিফোর্নিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মাস্কের। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) মাস্ক জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।

প্রেসিডেন্ট এরদোগান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। 

সূত্র: ডেইলি সাবাহ

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ