শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শিশুদের ওমরা নিয়ে সৌদির নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

শিশুদের ওমরা নিয়ে নতুন কয়েকটি নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। শিশুদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নতুন নির্দেশনাগুলো বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গালফ নিউজ বলছে, যেসব বাবা-মা তাদের শিশু সন্তানসহ ওমরা করতে যান, তাদের বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। শিশুদের নিরাপত্তা এক্ষেত্রে ব্যাপক গুরুত্ব পায়। শিশুদের নিরাপত্তা রক্ষায় পরিচিতিমূলক ব্রেসলেট, পরিচ্ছন্নতাসহ কিছু নির্দেশিকা দিয়েছে হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। ওমরা করতে আসাদের এসব নির্দেশনা পালন করতে হবে।

ওমরার সময় শিশুদের ডান অথবা বাঁ হাতের কব্জিতে পরিচিতিমূলক ব্রেসলেট থাকতে হবে। এটি অবশ্যক এবং গুরুত্বপূর্ণ। ভিড়ে কোনো শিশু হারিয়ে গেলে তার পরিচিতি সম্পর্কিত প্রাথমিক তথ্য পেতে ব্রেসলেটটি গুরুত্বপূর্ণ।

বাবা-মাকে আনুষ্ঠানিকতা শেষ করতে ভিড় কম হয় এমন সময় ও স্থান বেছে নিতে হবে। সন্তানের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বাবা-মা বা অভিভাবককে যত্নশীল হতে হবে। কেননা সন্তানের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রাথমিক দায়িত্ব অবশ্যই অভিভাবকদের।

শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য গ্রহণ করতে পারে সে ব্যাপারেও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়।

হজের মাস ছাড়া প্রায় সারা বছরই মুসলিম উম্মাহ ওমরা পালন করে। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত পবিত্র মক্কায় ওমরা পালনকারীরা বেশি ভিড় করেন। তাদের সুবিধার জন্য এ বছর ৩০ দিন থেকে ৯০ দিন ওমরা ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ