শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বদলি ওমরাহর অ্যাপ চালু করে মিসরীয় ইমাম গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ওমরাহ পালনে অক্ষম ব্যক্তিদের জন্য বদলি ওমরার অ্যাপ চালু করে গ্রেপ্তার হয়েছেন মিসরীয় ইমাম আমির মুনির। মূলত ওমরাহ যাত্রা করতে অক্ষম ব্যক্তিদের সুবিধা দিতে ওই অ্যাপটি চালু করা হয়েছিল বলে দাবি করা হয়।

এ বিষয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যিনি ওমরাহ পালন করতে ইচ্ছুক কিন্তু শারীরিক অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে কাবা শরিফে যেতে পারছেন না, তাঁদের হয়ে আরেকজন ওমরাহ করে দেওয়ার প্রস্তাব দেয় ওই অ্যাপটি। বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিতর্কের সৃষ্টি হয়।

মিসরীয় ইমাম আমির মুনির ফেসবুকে বিপুল জনপ্রিয়। এই মাধ্যমে ৮৪ লাখের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। ওই ফেসবুক পেজের ওয়ালে কথিত অ্যাপটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করেছিলেন মুনির। বলা হয়, ওমরাহ পালন করতে ইচ্ছুক একজন অক্ষম ব্যক্তি চাইলে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আরেকজনের মাধ্যমে ওমরাহ সম্পন্ন করতে পারবেন। ফি-এর পরিমাণ হবে ৪ হাজার মিসরীয় পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ হাজার টাকারও বেশি।

এভাবে শুধু জীবিতরাই নন, মৃতদের নামেও পরিবারের কেউ চাইলে ফি দিয়ে অন্যকে দিয়ে ওমরাহ পালন করাতে পারবেন।

তবে অ্যাপ নিয়ে এমন ঘোষণা দেওয়ার পরই শুরু হয় সমালোচনা। অনেকেই মুনিরের বিরুদ্ধে আর্থিক লাভের জন্য একটি পবিত্র ধর্মীয় আচার নিয়ে বাণিজ্যিকীকরণের অভিযোগ করেন। অ্যাপটির কার্যক্রম নিয়ে তদন্ত করতে ইমাম আমির মুনিরকে গ্রেপ্তারের দাবি জানান অনেকেই। এরই ধারাবাহিকতায় মুনিরকে গ্রেপ্তার করেছে মিসরীয় পুলিশ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ