রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ইউক্রেনের নতুন মুসলিম প্রতিরক্ষামন্ত্রীকে পরিচয় করিয়ে দিল জেলেনস্কি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিমিয়ার তাতার মুসলিম সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি রুস্তেম উমেরভকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে তাকে স্বাগত জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জেলেনস্কি লিখেছেন, আজ আমি ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে পরিচয় করিয়ে দিলাম। তার কাজের অগ্রাধিকারে থাকবে প্রতিরক্ষা খাতের জন্য মন্ত্রণালয়ের কৌশল ও সমন্বয় শক্তিশালী করা, স্বতন্ত্র যোদ্ধাদের গুরুত্ব দেওয়া এবং লাল ফিতার দৌরাত্মের অবসান ঘটানো, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং ন্যাটোতে যোগদানের প্রস্তুতি সম্পন্ন নিশ্চিত এবং আমাদের সবার জন্য প্রতিরক্ষাবাহিনীর সবগুলো ইউনিটের সাফল্য বৃদ্ধি করা।  

জেলেনস্কি আরও লিখেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বচ্ছতা ও বিশ্বাস। এই যুদ্ধে বিশ্বাসই আমাদের প্রধান অস্ত্র। আমি আত্মবিশ্বাসী যে রুস্তেম উমেরভ এই দায়িত্ব পালনে সক্ষম।

ওলেক্সি রেজনিকভের স্থলাভিষিক্ত হয়েছেন উমেরভ। রেজনিকভ যুদ্ধের সময় পশ্চিমা সামরিক সহায়তা নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন। কিন্তু মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগের পর জেলেনস্কি তাকে পদত্যাগের নির্দেশ দেন।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ